করোনার অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা আয়ারল্যান্ডে

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ১০:৫১আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১০:৫১

করোনার সংক্রমণ কমে আসায় আরোপিত বিধিনিষেধের বেশিরভাগ তুলে নিচ্ছে আইরিশ সরকার। দেশটির প্রধানমন্ত্রী মিশেল মার্টিন ঘোষণায় জানিয়েছেন, আজ শনিবার (২২ জানুয়ারি) থেকে আয়ারল্যান্ডে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

গত সপ্তাহে ইউরোপে সর্বোচ্চ করোনা আক্রান্তের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডের অবস্থান ছিল দ্বিতীয়। সংক্রমিত হয়ে অনেককে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সম্প্রতি সংক্রমণ কিছুটা কমে আসায় বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মিশেল মার্টিন।

তিনি বলেন, আমরা ওমিক্রন ঝড়ের মধ্যে দিয়ে এসেছি। বুস্টার ডোজ দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রেখেছে। আমি এখানে দাঁড়িয়ে কিছু অন্ধকার দিনে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু আজ সুন্দর একটি দিন।

শনিবার থেকে পানশালাগুলো রাত ৮টায় বন্ধ করার প্রয়োজন হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

কিছুদিন আগে আয়ারল্যান্ডে সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় দেশটির কিছু নাগরিক।
দেশটিতে সবশেষ করোনায় শনাক্ত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। একইদিন মারা গেছেন ২০ জন।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতে কেন চাপের মুখে ইইউ
চাপে ইউরোপীয় ইউনিয়নইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলের বিতর্ক চায় স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া
আইরিশ বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানে হামলা, আটক ১
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী