পেনশনের দাবিতে ‘মরদেহ’ নিয়ে ডাকঘরে

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ২১:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২১:০৫

আয়ারল্যান্ডে পেনশনের দাবিতে একটি মরদেহ ডাকঘরে নিয়ে আসার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাউন্টি কার্লোর একটি ডাকঘরে মরদেহ কাঁধে করে দুই ব্যক্তি প্রবেশ করেন। মৃত ব্যক্তির পেনশন দাবি করতে মরদেহ নিয়ে আসেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ডাক ভবনে প্রবেশের কর্মীরা প্রশ্ন করতে শুরু করলে মরদেহ নিয়ে আসা দুই ব্যক্তি পালিয়ে যান। এসময় তারা মরদেহটি ফেলে যান।

আইরিশ পুলিশ প্রবীণ ব্যক্তির মৃত্যুর ঘটনাটি তদন্ত করতে শুরু করেছে। এক মুখপাত্র শুক্রবার সকালের ঘটনাটি সম্পর্কে নির্দিষ্ট করে কোনও বক্তব্য দেননি। তবে এক বিবৃতিতে ঘটনাটির কথা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মরদেহের ময়না তদন্ত করা হবে। এর ভিত্তিতে তদন্তের গতিপথ নির্ধারণ করা হবে।

আইরিশ টাইমস লিখেছে, বয়স্ক ব্যক্তিকে নিয়ে উদ্বেগ থেকে কর্মীরা দুই ব্যক্তিকে প্রশ্ন করতে শুরু করেন। মরদেহ ফেলে তারা পালানোর পর বয়স্ক লোককে কর্মীরা পরীক্ষা করতে গিয়ে দেখেন তিনি মৃত।

স্থানীয় অপর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার সকালে ওই বয়স্ক ব্যক্তির পক্ষ থেকে পেনশনের টাকা সংগ্রহের জন্য ডাকঘরে ফোন দিয়েছিল। তার এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। ডাককর্মী জানান, টাকা তুলতে হলে পেনশনগ্রহীতাকে হাজির হতে হবে।

কিছুক্ষণ পরই দুই ব্যক্তি ষাটের কোঠার এক ব্যক্তিকে নিয়ে হাজির হন। যিনি ডাকঘরে পড়ে যান।

খবরে বলা হয়েছে, ডাকঘরে মৃত হিসেবে ওই ব্যক্তিকে আনা হয়েছিল কিনা তা তদন্ত করছেন গোয়েন্দারা।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি