গ্রিসে বাড়ছে শীত, ‘থার্মাল শক’-এ হাজার হাজার মাছের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, ২৩:১২আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২৩:১২

গ্রিসের উত্তরপশ্চিমাঞ্চলে তীব্র শীতে চাষ করা কয়েক লাখ মাছের মৃত্যু হয়েছে। এই সপ্তাহে তীব্র তুষার ঝড়ের পর মাছগুলোর মৃত্যু হলো। মঙ্গলবার সকালে মৃত মাছগুলো ড্রেপানো হ্রদের রিকো উপহ্রদে ভেসে ওঠে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মৃত মাছগুলোর মধ্যে সাদা সীব্রিম ও সীব্রিম। হ্রদের তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাওয়ার পর মাছগুলোর মৃত্যু হয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন মাছের খামারে কর্মরত লোয়ানিস নামের কর্মী বলেন, ক্ষয়ক্ষতির বিশাল। ধারণা করা হচ্ছে মৃত মাছের ওজন হতে পারে প্রায় ৫০ টন।

তিনি আরও বলেন, গত বছর থেকে আমি এলাকাটির তাপমাত্রার তথ্য সংরক্ষণ করছি। আমি কখনও এমন নিম্ন তাপমাত্রা প্রত্যাশা করিনি।

খবরে বলা হয়েছে, রাজধানী অ্যাথেন্সসহ গ্রিসজুড়ে বিরল তুষারঝড় দেখা দিয়েছে, তুষারের চাদরে ঢেকে গেছে অনেক এলাকা।

মঙ্গলবার উপহ্রদটি পরিদর্শন শেষে মৎস্য অধিদপ্তরের বিজ্ঞানী কন্সটাটিনোস পারদিকারিস বলেন, মাছগুলোর মৃত্যু হয়েছে থার্মাল শকের (তাপমাত্রার আকস্মিক পরিবর্তন) কারণে। সীব্রিম মাছ নিম্ন তাপমাত্রায় সংবেদনশীল। তারা ৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না। সাধারণত এখানে তাপমাত্রা থাকে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস।

এই মাছের খামাতে বিভিন্ন প্রজাতির ছয় লক্ষাধিক মাছ রয়েছে। অন্য প্রজাতির কোনও মাছের ক্ষতি হয়নি।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী