সেনাসমাবেশ বাড়িয়েছে রাশিয়া: অভিযোগ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ০৬:২৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৬:২৫

রাশিয়ার বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ইউক্রেন সীমান্তের কাছে সেনাসমাবেশ আরও বাড়ানোর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

জন কিরবি বলেন, আমরা দেখতে পাচ্ছি, গত ২৪ ঘণ্টায় রাশিয়ানরা তাদের দেশের পশ্চিম অংশে এবং বেলারুশে সুসজ্জিত কমব্যাট ফোর্সের উপস্থিতি আরও বাড়িয়েছে।

এদিকে ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখার যে দাবি রাশিয়া তুলেছে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর হুঁশিয়ারি দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মস্কোর এমন দাবি প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তিনি বলেন, ‘কিভাবে প্রতিক্রিয়া দেখাবো সেটা রাশিয়ার ওপর নির্ভর করছে। আমরা যে কোনও উপায়ের জন্য প্রস্তুত।’

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই বিপুল সংখ্যক সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনও মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। যদিও এমন কোনও পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী