ইতালিতে বাতিল হলো ভারতীয় জেলে হত্যার মামলা

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫

২০১২ সালে কেরালায় দুই ভারতীয় জেলেকে হত্যার ঘটনায় ইতালির দুই নাবিকের বিরুদ্ধে খুনের তদন্ত বাতিল করে দিয়েছে রোমের এক বিচারক। ভারতের সুপ্রিম কোর্ট মামলাটি বাতিল করার কয়েক মাস পর সোমবার এই সিদ্ধান্ত দিয়েছেন রোমের বিচারক।

দুই নাবিক সালভাতোর জিরোনে এবং মাসিমিলানো লাতোরের জন্য আসা ‘ইতিবাচক ফলাফল’কে স্বাগত জানিয়েছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেনজো গুয়েরিনি। বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, গত মাসে প্রসিকিউটরদের বিবেচনায় দেখা যায় বিচারের জন্য যথেষ্ট প্রমাণ নেই। আর ওই বিবেচনাতেই তদন্ত বাতিল করে দিয়েছেন বিচারক।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেনজো গুয়েরিনি বলেন, ‘এর মধ্য দিয়ে কয়েক বছরের দীর্ঘ ঘটনার অবসান হলো, যাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় কখনোই নিজেদের নাবিক এবং তাদের পরিবারগুলোকে ছেড়ে যায়নি।’

২০১২ সালে সালভাতোর জিরোনে এবং মাসিমিলানো লাতোরে ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে গুলি চালিয়ে নিরস্ত্র জেলেদের হত্যা করে। জলদস্যুতা বিরোধী অভিযানে ইতালির তেলের ট্যাংকার রক্ষার অংশ হিসেবে তারা গুলি চালায়।

প্রায় এক দশক দিল্লি ও রোমের দরকষাকষির পর ২০২১ সালের এপ্রিলে ইতালির দেওয়া ১০ কোটি রুপি ক্ষতিপূরণের প্রস্তাব গ্রহণ করে নেয় ভারত। জুনে ভারতের সুপ্রিম কোর্ট মামলাটি নিষ্পত্তির সময় নিহত দুই জেলের পরিবারের প্রত্যেককে চার কোটি রুপি এবং জেলেদের ব্যবহৃত নৌকার মালিককে দুই কোটি রুপি পরিশোধের আদেশ দেয়।

তবে ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, ইতালির সরকারকে অবশ্যই ওই দুই নাবিকের বিরুদ্ধে অপরাধের বিচার চালিয়ে যেতে হবে। আর ভারতীয় কর্তৃপক্ষ এই মামলার প্রমাণ তাদের সরবরাহ করবে।

ইতালি যুক্তি দেয় ওই দুই নাবিক আন্তর্জাতিক সমুদ্রসীমায় ছিল এবং দূরে থাকার সতর্কতা উপেক্ষা করায় মাছ ধরা নৌকায় গুলি চালায়।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক