পুড়ে যাওয়া জাহাজে ছিল ৪০ কোটি ডলারের বিলাসবহুল গাড়ি

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৪

গত সপ্তাহে আটলান্টিক সাগরের মাঝখানে আগুন ধরে যাওয়া জাহাজটিতে প্রায় ৪০ কোটি ১০ লাখ ডলার মূল্যের বিলাসবহুল গাড়ি ছিল। এক ইন্সুরেন্স হিসাবে দেখা গেছে জাহাজটিতে পোরশে, অডি, বেন্টলে এবং ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল মডেলের গাড়ি ছিল।

গত বুধবার সন্ধ্যায় আজোরেস বন্দরের কাছে ফেলিসিটি এস জাহাজে আগুন ধরে যায়। বিশেষ এই পরিবহন জাহাজটিতে সেসময় প্রায় চার হাজার গাড়ি ছিল। জাহাজের কর্মীদের সরিয়ে নেওয়া সম্ভব হলেও পরের কয়েক দিন ধরে আগুন জ্বলতে থাকে। জাহাজে থাকা ইলেক্ট্রিক গাড়ির লিথিয়াম-আয়োন ব্যাটারি আগুন জ্বলতে সহায়তা করে।

সোমবার রাসেল গ্রুপ নামের একটি কোম্পানির ইন্সুরেন্স বিশেষজ্ঞরা হিসাব করে দেখেছেন জাহাজটিতে মোট ৪৩ কোটি ৮০ লাখ ডলারের পণ্য ছিল। এর মধ্যে গাড়ি এবং গাড়ি সংশ্লিষ্ট যন্ত্রপাতি ছিল ৪০ কোটি ১০ লাখ ডলারের।

রাসেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুকি বাসি জানান ওই ঘটনায় ভোক্সওয়াগেন এর অন্তত ১৫ কোটি ৫০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। ভোক্সওয়াগেন কোম্পানির মালিকানায় রয়েছে পোরশে, অডি, বেন্টলি এবং ল্যাম্বরগিনি মডেলের গাড়ি।

পরিচালনাকারী কোম্পানি এমওএল শিপ ম্যানেজমেন্ট (সিঙ্গাপুর) সোমবার জানিয়েছে জাহাজটির দক্ষিণ প্রান্তে এখনও আগুন জ্বলছে। সোমবার ঘটনাস্থলে আরও দুইটি অগ্নিনির্বাপণকারী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র: গার্ডিয়ান

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি