সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিয়ে যা বললেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২২, ১৯:৫২আপডেট : ১৮ মে ২০২২, ২০:১৫

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, সন্ত্রাসীদের ফিরিয়ে দেওয়ার আগে সুইডেনের প্রত্যাশা করা উচিত হবে না যে তুরস্ক ন্যাটোতে তাদের যোগদানকে সমর্থন করবে। সুইডেন ও ফিনল্যান্ডের প্রতিনিধিদের তুরস্কে আসা উচিত হবে না জোটে তাদের যোগদান নিয়ে আমাদের রাজি করাতে। বুধবার এরদোয়ান এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগদানের আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘটনায় এই পথে এগোলো দেশ দুটি। তুরস্কের আপত্তির পরও এই আবেদন গ্রহণে কয়েক সপ্তাহ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তুরস্ক জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড এমন মানুষদের আশ্রয় দিচ্ছে, যারা সন্ত্রাসী। বিশেষ করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর জঙ্গি ও ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের আশ্রয় দিচ্ছে দেশ দুটি। ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে ২০১৬ সালে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ এনেছে তুরস্ক আর পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করা হয়েছে আঙ্কারার পক্ষ থেকে।

পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির আইনপ্রণেতাদের এরদোয়ান বলেন, সন্ত্রাসী সংগঠনের হামলা থেকে নিজেদের সীমান্ত রক্ষার মতো সংবেদনশীলতা আমাদের রয়েছে।

এরদোয়ান বলেছেন, ন্যাটো মিত্ররা কখনও কুর্দি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ককে সমর্থন করেনি। এমনকি সিরিয়ার কুর্দি গোষ্ঠী ওয়াইপিজির বিরুদ্ধেও লড়াইয়েও।

তিনি বলেন, আমাদের সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা দেখালে কেবল তখন আমাদের কাছে ন্যাটোর সম্প্রসারণ অর্থপূর্ণ হবে।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি হাবের সোমবার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড ৩৩ জন মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য তুরস্কের আবেদনে সাড়া দেয়নি।

এরদোয়ান বলেন, ফলে আপনারা আমাদের সন্ত্রাসীদের ফিরিয়ে দেবেন না অথচ আমাদের কাছে ন্যাটো সদস্যপদে সমর্থন চাইছেন? ন্যাটো একটি নিরাপত্তা জোট, নিরাপত্তা সংস্থা। তাই এই নিরাপত্তা জোটের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কিছুকে আমরা ‘হ্যাঁ’ বলতে পারি না।

ন্যাটো মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসীদের সহযোগিতার অভিযোগও এনেছেন এরদোয়ান। এক্ষেত্রে ওয়াইপিজিকে অস্ত্র সরবরাহের কথা উল্লেখ করেছেন তিনি। আঙ্কারা ও ওয়াশিংটনের বিরোধের মূলে রয়েছে এই অস্ত্র সহযোগিতা।

২০১৯ সালে উত্তর সিরিয়ায় নিরাপদ অঞ্চল গড়ে তুলতে তুরস্কের সামরিক অভিযানে আন্তর্জাতিক সমর্থন পায়নি তুরস্ক। এই পরিকল্পনায় উত্তর-পূর্ব সিরিয়ায় ১০ লাখ সিরীয় নাগরিককে পুনর্বাসন অন্তর্ভুক্ত ছিল।

ন্যাটো সদস্যদের সিরিয়া তুরস্কের ‘বৈধ’ ও ‘নৈতিক’ অভিযানকে সমর্থনের আহ্বান জানিয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম