ন্যাটো সম্মেলনে ‘রাশিয়ান সালাদ’

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২২, ১৯:২২আপডেট : ২৯ জুন ২০২২, ১৯:২৮

পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তার আওতায় রয়েছে স্পেনের মাদ্রিদ শহর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ জোটের নেতারা এই সম্মেলনে অংশ নেবেন। তবে মঙ্গলবার সম্মেলন শুরুর আগে আন্তর্জাতিক কূটনীতিক ও সাংবাদিকেরা অবাক হয়ে লক্ষ্য করেন সম্মেলনের একটি রেস্টুরেন্টের মেনুর শীর্ষে রয়েছে ‘রাশিয়ান সালাদ’।

বাদাম, আলু, গাজর, মেয়নিজে তৈরি রাশিয়ান সালাদ স্পেনের রেস্টুরেন্টগুলোর অন্যতম আকর্ষণ। তবে ন্যাটোর যে সম্মেলন থেকে রাশিয়াকে মূল নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যায়িত করা হবে বলে আশা করা হচ্ছে সেই সম্মেলনের মেনুতে রাশিয়ান সালাদের উপস্থিতি নিয়ে অবাক হয়েছেন অনেকেই।

সাংবাদিক ইনাকি লোপেজ স্পেনের সংবাদমাধ্যম ‘লা সেক্সটা’কে বলেন, ‘ন্যাটো সম্মেলনে রাশিয়ান সালাদ? এই খাবার দেখে আমি খানিকটা অবাক হয়েছি’। তবে নাম নিয়ে প্রশ্ন থাকলেও দ্রুত এই খাবারটি শেষ হয়ে যায় বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৪৯ সালে ন্যাটো প্রতিষ্ঠার সময়ে এর মূল লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে মোকাবিলা করা। এখন পর্যন্ত এই জোটটি রাশিয়াকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেফতার
সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন প্রিন্স হ্যারি-মেগান
সর্বশেষ খবর
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী
কম খরচে ইউরোপে পড়াশোনা, নজরে বাল্টিকের তিন দেশ
কম খরচে ইউরোপে পড়াশোনা, নজরে বাল্টিকের তিন দেশ
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন 
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন 
আমাদের আসলে কতটুকু রোদে থাকা প্রয়োজন
আমাদের আসলে কতটুকু রোদে থাকা প্রয়োজন
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন