গ্যাসের ব্যবহার কমাতে রাজি ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২২, ২১:৫০আপডেট : ২৬ জুলাই ২০২২, ২১:৫০

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্বালানি মন্ত্রীরা নিজ নিজ দেশে গ্যাসের ব্যবহার কমাতে সম্মত হয়েছেন। রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে বা বন্ধ করে দিতে পারে–এমন আশঙ্কা থেকে ব্লকটি এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মঙ্গলবার ইইউ জ্বালানি মন্ত্রীদের আলোচনায় আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত স্বেচ্ছায় গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমাতে সম্মত হয়েছেন।

ইইউ’র প্রেসিডেন্সি চেক রিপাবলিক টুইটারে জানায়, এটি একেবারে অসম্ভব কাজ ছিল না।

ইইউ বলেছে, ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি সরবরাহের নিরাপত্তা বাড়াতে সদস্য রাষ্ট্রগুলো আজ একমত হয়েছে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানো হবে। গ্যাসের ব্যবহার কমানোর লক্ষ্য হলো শীতের আগে মজুত করা। কারণ রাশিয়া ক্রমাগত জ্বালানি সরবরাহকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে।

চুক্তিতে উল্লেখ করা হয়েছে, ইউনিয়নের পক্ষ থেকে সরবরাহ যদি সংকট মাত্রায় পৌঁছায় এবং সতর্কতা জারি করা হলে গ্যাসের চাহিদা কমানো বাধ্যতামূলক হবে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম