নিজের বানানো প্লেনে পরিবার নিয়ে ইউরোপ ভ্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২২, ১৭:০৬ আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৭:০৬

সারা বিশ্বের এভিয়েশন শিল্প যখন করোনাভাইরাস মহামারির বিরুপ প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে তখন নিজের বানানো এক প্লেনে পরিবার নিয়ে ইউরোপ ভ্রমণ শুরু করেছেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি। বর্তমানে লন্ডনে বসবাস করা অশোক আলিশেরিল থামারাক্ষণের মূল বাড়ি ভারতের কেরালায়। করোনা লকডাউনের সময় নিজেই তৈরি করেন একটি প্লেন।

কেরালার আলাপ্পুঝার বাসিন্দা থামারাক্ষণের প্লেনটি তৈরি  করতে লেগেছে প্রায় ১৮ মাস। চার আসনের প্লেনটির মডেল ‘স্লিং টিএসআই’। তিনি এর নাম রেখেছেন ‘জি-দিয়া’। দিয়া তার সবচেয়ে ছোট মেয়ের নাম।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে ২০০৬ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান অশোক আলিশেরিল থামারাক্ষণ। বর্তমানে তিনি ফোর্ড মোটর কোম্পানিতে কাজ করছেন।

অশোক আলিশেরিল থামারাক্ষণ ভারতের সাবেক এমএলএ এ ভি থামারাক্ষণের ছেলে। পাইলটের লাইসেন্সধারী অশোক আলিশেরিল থামারক্ষণ নিজের বানানো প্লেন নিয়ে এখন পর্যন্ত জার্মানি, অস্ট্রিয়া এবং চেক রিপাবলিক ভ্রমণ করেছেন।

প্লেন বানানোর ধারণা কিভাবে পেলেন জানতে চাইলে থামারাক্ষণ বলেন, ‘২০১৮ সালে পাইলট লাইসেন্স পাওয়ার পর প্রাথমিকভাবে আমি ভ্রমণের জন্য দুই সিটের প্লেন ভাড়া করতাম। তবে আমার পরিবারে স্ত্রী ও দুই মেয়ে থাকায় আমাদের চার সিটের প্লেনের প্রয়োজন পড়ে। তবে তা পাওয়া কঠিন ছিল, আর যদি পাওয়া গেলেও সেগুলো হতো অনেক পুরনো’।

চার সিটের প্লেন পাওয়ার এই জটিলতা থেকে লকডাউনের সময় তার গবেষণার বিষয় হয়ে ওঠে প্লেন। আর তা থেকেই বাড়িতে প্লেন বানানো শেখেন তিনি।

নিজের প্লেন বানাতে ৩৮ বছরের থামারাক্ষণ জোহানেসবার্গভিত্তিক কোম্পানি স্লিং এয়ারক্রাফট পরিদর্শন করেন। ২০১৮ সালে ওই সফরের সময় তিনি স্লিং টিএসআই প্লেন বানানো শেখেন। কারখানা পরিদর্শনের পর থামারক্ষণ নিজের প্লেন বানানোর যন্ত্রাংশ কেনার আদেশ দেন।

করোনা লকডাউনের সময় হাতে প্রচুর সময় থাকায় এবং অর্থ খরচ কমাতে তিনি প্লেন তৈরির উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হাতে নেন। প্লেনটি বানাতে তার মোট এক কোটি ৮০ লাখ রুপির মতো খরচ হয়েছে।।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত