নতুন ধাপে ইউক্রেন যুদ্ধ, ব্রিটিশ গোয়েন্দাদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২২, ১৬:৩৮আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৬:৪৩

টানা ৬ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের। যুদ্ধ এখন নতুন ধাপে প্রবেশ করছে জানিয়ে সতর্ক করেছেন ব্রিটিশ গোয়েন্দারা। শনিবার (৬ আগস্ট) এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে এসেছে, ইউক্রেনীয় বাহিনী এখন দক্ষিণাঞ্চলের সেতু, গোলাবারুদের গুদাম এবং রেল সংযোগকে টার্গেটে পরিণত করছে। রুশ বাহিনীর কাছ কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন পুনরুদ্ধারে এসব নতুন নতুন কৌশল প্রয়োগ করছে ইউক্রেন।

রেলপথ ও সেতুর মাধ্যমে রুশ অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে খেরসন। আর রুশ বাহিনী ওই পথে ক্রিমিয়া থেকে গোলাবারুদ ও সেনা আনা নেওয়া করে থাকে খেরসনে। রাশিয়াকে পরাস্ত করতে এসব সংযোগ সড়ক ধ্বংস করে দিচ্ছে ইউেক্রন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, যে করেই হোক খেরসনকে পুনরুদ্ধার করা হবে।

এই পরিস্থিতিকে চলমান যুদ্ধ ‘নতুন ধাপে’ প্রবেশ করতে চলছে বলে বিশ্বাস করে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত ২৪ ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেনের ভূখণ্ডে সামরিক অভিযান শুরু করেছে রুশ যোদ্ধারা। এই অভিযানকে পুরোপুরি অবৈধ অ্যাখা দিয়ে মস্কোর ওপর একের পর এক কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী