শুকিয়ে যাওয়া নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২২, ১৮:৩৪আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৮:৩৪

এবারের গ্রীষ্মে ইউরোপজুড়ে তাপদাহ শুধু যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ও ফসলের ক্ষেত পুড়িয়ে দিয়েছে তা নয়, এতে ইতালির পো নদীর পানি এতই কমে গেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া একটি বোমা উদ্ধার করা হয়েছে।

রবিবার সেনাবাহিনীর বিশেষজ্ঞরা উদ্ধারকৃত বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছেন। বোমাটির ওজন ৪৫০ কেজি। ২৫ জুলাই ইতালির উত্তরের শহর মানতুয়ার কাছে বোরগো ভিরজিলিও গ্রামের কাছে বোমাটি উদ্ধার করা হয়।

কর্নেল মারকো নাসি বলেন, খরায় পো নদীর পানি কমে যাওয়াতে এক জেলে বোমাটি দেখতে পান।

কিন্তু নদী থেকে বোমাটি তুলে আনা ও নিষ্ক্রিয় করা সহজ কাজ ছিল না।

সেনাবাহিনী জানায়, উদ্ধার স্থলের আশেপাশে বাস করা প্রায় ৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। এলাকার আকাশাসীমা বন্ধ করা হয়। রেল ও সড়ক পথে যান চলাচল স্থগিত রাখা হয়।

বোরগো ভিরজিলিওর মেয়র ফ্রান্সেসকো আপোর্তি বলেন, প্রথমে কয়েকজন বাসিন্দা সরবেন না বলে জানান। কিন্তু শেষ কয়েক দিনে আমরা সবাইকে বুঝাতে সক্ষম হই। মানুষ সরে যেতে না চাইলে নিষ্ক্রিয় অভিযান থামিয়ে দেওয়া লাগত।

এতে ২৫০ কেজি বিস্ফোরক ছিল। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র নির্মিত বোমাটি থেকে বোম্ব ডিসপোজাল ইঞ্জিনিয়াররা ফিউজ সরিয়ে নেন। তারা জানান, এতে ২৪০ কেজি বিস্ফোরক ছিল।

এরপর পুলিশের পাহারায় বোম্ব স্কোয়াড বোমাটি ৪৫ কিলোমিটার দূরে মেডোলে এলাকায় নিয়ে যায়। সেখানে এটি ধ্বংস করা হয়।

গত মাসে ইতালি পো নদীর তীরবর্তী এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছিল। এটি ইতালির দীর্ঘ নদী এবং দেশটির কৃষি উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ এর ওপর নির্ভরশীল। এবার সেখানে গত ৭০ বছরের মধ্যে ভয়াবহ খরা দেখা দিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী