যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ নেদারল্যান্ডসের তিন কমান্ডো

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২২, ১৭:০০আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৭:০০

প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত নেদারল্যান্ডসের তিন কমান্ডো গুলিবিদ্ধ হয়েছেন। অফ ডিউটি অবস্থায় ইন্ডিয়ানাপোলিস শহরের একটি হোটেলের বাইরে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইন্ডিয়ানাপোলিসের পুলিশ স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে তিনটার দিকে এই গুলির ঘটনাটি ঘটেছে। কর্মকর্তারা গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যান।

ডাচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক কমান্ডোর অবস্থা গুরুতর। অপর দুজনের জ্ঞান ফিরেছে। আহত তিনজন কমান্ডো কর্পস-এর সদস্য। এটি নেদারল্যান্ডসের সশস্ত্রবাহিনীর স্পেশাল অপারেশন্স ইউনিটগুলোর একটি।

মন্ত্রণালয় জানিয়েছে, কমান্ডোরা যে হোটেলে অবস্থান করছিলেন সেটির বাইরে তাদের অবসর সময়ে গুলির ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ ধারণা করছে, গুলির ঘটনার আগে অপর এক ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে তিন কমান্ডোর বাকবিতণ্ডা হয়েছে।

ডাচ মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের পরিবারকে অবহিত করা হয়েছে এবং স্থানীয় পুলিশের তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের