গ্রিসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২২, ১০:৫৮আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১১:০৫

গ্রিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো তুরস্ক। এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে প্রবেশ করলে তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে ‘রাডার লক’ করে গ্রিস। এ ঘটনায় হয়রানির অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে আঙ্কারা। রবিবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৩ আগস্ট গ্রিসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ তুর্কি যুদ্ধবিমানগুলোকে মিসাইল হামলার জন্য লক করেছিল।  যখন লক করা হয় তখন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার উপরে ছিল বিমানগুলো।

দেশটির দাবি, তার প্রতিবেশী ও সহকর্মী ন্যাটো সদস্য গ্রিসের পূর্ব ভূমধ্যসাগর এবং এজিয়ান সাগরের উপরে তার বিমানকে লক্ষ্যবস্তু করছে। গ্রিসের এই ধরনের উসকানি সত্ত্বেও যুদ্ধ বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। এ ঘটনাকে ন্যাটোর নীতিমালা লঙ্ঘন হিসেবে দেখছে তুরস্ক।

এমন ঘটনায় ন্যাটোর দুই সদস্য দেশের মধ্যে নতুন করে উত্তেজনা লক্ষ্য করা গেছে। ন্যাটোর কাছে গ্রিসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে আঙ্কারা। এমনকি গ্রিসের মিলিটারি অ্যাটাশেকে তলব করে।

তবে আঙ্কারার অভিযোগকে অস্বীকার করেছে গ্রিস প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গ্রিসের এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম কখনও তুর্কি এফ-১৬ বিমানকে টার্গেট অথবা হয়রানি করেনি।

/এলকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের