৬০ বছর বয়সে ৪৮ তলা ভবন বেয়ে উঠলেন ফরাসি ‘স্পাইডার-ম্যান’

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৩ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৭

ফ্রান্সের ‘স্পাইডার-ম্যান’ পরিচিত ব্যক্তি তার ৬০তম জন্মদিন পালন করেছেন কোনও নিরাপত্তা ছাড়াই প্যারিসের একটি ৪৮তলা ভবন বেয়ে উঠে। অ্যালেইন রবার্ট নামের এই ব্যক্তি কোনও রশি বা শক্ত কিছু ব্যবহার করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

অ্যালেইন রবার্ট বলেন, আমি মানুষকে বার্তা দিতে চাই যে ৬০ বছর বয়স কিছুই না। আপনারা এখনও খেলা চালিয়ে যেতে পারেন, সক্রিয় হতে পারেন, দারুণ কিছু করতে পারেন।

ভবনের চূড়ায় ওঠার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে বেশ কয়েকবার ট্যুর টোটাল এনার্জিস নামের ভবনটি বেয়ে উঠেছেন। এবার ভবনের চূড়ায় পৌঁছতে তার সময় লেগেছে মাত্র ৬০ মিনিট।

কোনও নিরাপত্তা উপকরণ ব্যবহার না করেই ভবনের চূড়ায় ওঠেছেন তিনি। ছবি: এপি

 

অ্যালেইন রবার্ট বলেন, বেশ কয়েক বছর আগে আমি নিজের কাছে অঙ্গীকার করেছিলাম যখন আমি ৬০ বছর বয়সে পৌঁছাবো তখন আমি ভবনটি আবারও বেয়ে উঠবো। কারণ ৬০ বছর হলো ফ্রান্সে অবসরের প্রতীকী বয়স।

অ্যালান রবার্ট। ছবি: এপি

তিনি আরও দাবি করেছেন, বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে সচেতনা তৈরি করাও তার ভবন বেয়ে ওঠার একটি লক্ষ্য ছিল।

বিশ্বব্যাপী উঁচু ভবন বেয়ে ওঠার জন্য পরিচিত রবার্ট। তার লক্ষ্যের মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার চূড়ায় ওঠা।

সাধারণত তিনি এমন কিছু করার সময় আগে জানানো বা অনুমতি নেন না। এর আগেও বেশ কয়েকবার তিনি গ্রেফতার হয়েছেন।

 

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত