ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া: জাতিসংঘ কমিশন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৬

জাতিসংঘের তদন্ত কমিশন বলেছে, ইউক্রেনে চলমান যুদ্ধে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। শুক্রবার তদন্ত দলটির প্রধান এরিক মোজ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বলেছেন, ইউক্রেনের বেসামরিক এলাকায় বোমাবর্ষণ, হত্যাযজ্ঞ, নিপীড়ন ও নৃশংস যৌন সহিংসতা চালিয়েছে রুশ সেনা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

জাতিসংঘের তদন্ত দলের এমন বক্তব্য বিরল। সাধারণত দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক অভিযোগে তদন্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব আদালতের বিচারের ওপর ছেড়ে দেয়।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর মে মাসে কমিশন অব ইনকোয়ারি (সিওআই) গঠন করা হয়। এটি জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত দল।

দলটিতে রয়েছেন তিনজন স্বতন্ত্র বিশেষজ্ঞ। শুক্রবার দলটির পক্ষ থেকে প্রথমবার মৌখিকভাবে তদন্তের অগ্রগতি মানবাধিকার কাউন্সিলে তুলে ধরা হয়। তদন্তের শুরুতে তারা কিয়েভ, চেরনিহিভ, খারকিভ ও সুমি অঞ্চলে অনুসন্ধান করেন। এখন তদন্তের বিস্তৃতি আরও বাড়ছে বলে জানিয়েছেন দলটির প্রধান।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সাত মাস পূর্তির আগের দিন জাতিসংঘের তদন্ত দল প্রধান মোজে উল্লেখ করেছেন, রুশ সেনারা জনবহুল এলাকায় বিস্ফোরক অস্ত্র ব্যবহার করেছে। এগুলো ছিল বেসামরিকদের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের কারণ।

তদন্ত প্রধান উল্লেখ করেছেন, তার দল বেশ কয়েকটি হামলায় অনুসন্ধান চালিয়েছে। যেসব হামলা বেসামরিক ও যোদ্ধাদের মধ্যে পার্থক্য না করেই চালানো হয়েছে। এর মধ্যে জনবহুল এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহারও করা হয়েছে।

মোজে জানান, তার কমিশন ১৬টি শহর ও বসতিতে এমন হামলার ঘটনা তদন্ত করছে।

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি