ইতালিতে ক্ষমতায় আসছে ডানপন্থীরা?

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮

ইতালিতে নতুন সরকার গঠনে ভোট চলছে। এবারের ভোটে জর্জিয়া মেলোনির নেতৃত্বে দেশটির ডানপন্থীদের রাজনৈতিক জোট জয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতালির নির্বাচনটি ইউরোপজুড়ে আলোচনায় রয়েছে। নির্বাচনে জয়ী হলে জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইতালির স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত ৫ কোটির বেশি ভোটার ভোট দেবেন। প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা সিসিলিয়ান রাজধানী পালেরমোতে সকালে ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে জর্জিয়া মেলোনির প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্য-বামপন্থী নেতা এনরিকো লেত্তা। তিনি রোমে ভোট দিয়েছেন। মেলোনি ভোট দিয়েছেন মিলানে।

ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার ওপর জারি করা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়েছেন জর্জিয়া মেলোনি। কিন্তু তিনি ফ্যাসিবাদীদের পুরনো স্লোগানকে ধারণ করেন। তিনি কথা বলেছেন এলজিবিটি লবির বিরুদ্ধে এবং অভিবাসীদের ঠেকাতে লিবিয়া ঘিরে নৌ অবরোধের আহ্বান জানিয়েছেন।

আগস্টের শুরু পর্যন্ত ইতালির বাম ও মধ্যপন্থী দলগুলো মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী জোটের কঠিন প্রতিদ্বন্দ্বী হওয়ার আভাস দিয়েছিল। কিন্তু তারা কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে মেলোনির বিরুদ্ধে লড়াইয়ে একা হয়ে পড়েচন মধ্য-বামপন্থী ডেমোক্র্যাটিক পার্টির নেতা এনরিকো লেত্তা।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম