দখলমুক্ত খেরসনে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ১৬:১৫আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৭:৩৮

রুশ সেনা প্রত্যাহারের পর খেরসন শহর পরিদর্শনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্ব ঘোষণা ছাড়াই সেনাদের সঙ্গে সোমবার (১৪ নভেম্বর) শহরটির কেন্দ্রে পরিদর্শনে যান তিনি। খেরসন পুনরুদ্ধারে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং মিত্রদের ধন্যবাদ জানান জেলেনস্কি।

খেরসন রাশিয়ার দখলদারমুক্ত হলেও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার বলয়ে পরিদর্শন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানকার সেনাদের তিনি বলেন, আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, আমরা শান্তির জন্য প্রস্তুত, পুরো দেশের শান্তির জন্য।

খেরসনে সংবাদ সম্মেলনে জেলেনস্কি

গত ৯ নভেম্বর রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে, খেরসন সেগুলোর একটি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী এটি। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে এই শহরটির অবস্থান।

খেরসন রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র পথ এটি। ক্রিমিয়ায় থাকা রাশিয়ার গোলাবারুদ, ট্যাংক এবং সেনা খেরসন হয়ে ইউক্রেনে প্রবেশ করতো।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম