পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ইউক্রেনকে দায়ী করবেন না: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২২, ১৪:২১আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৪:২৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মঙ্গলবার ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দুই জন নিহতের ঘটনায় কিয়েভ কোনভাবেই দায়ী নয়। শীর্ষ কমান্ডাররা আশ্বস্ত করেছেন ক্ষেপণাস্ত্রটি আমাদের নয়। খবর বিবিসি'র।

যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও ন্যাটো বলছে ইউক্রেন সীমান্তবর্তী পোলিশ ভূখণ্ডে মঙ্গলবার বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র হয়তো ছুড়েছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাবাহিনী। তারা এটিকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করছে। 

এ বিষয়ে বুধবার দিবাগত রাতে ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের তদন্ত কর্মকর্তাদের বিস্ফোরণের স্থান পরিদর্শনের পাশাপাশি তদন্তের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের তৈরি নয় বলে ধারণা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলছেন, খুব সম্ভবত এটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ছুড়েছে। 

বুধবার ইউক্রেনের বিমান বাহিনী কমান্ডের মুখপাত্র ইউরি ইহনাত বলেন, যা ঘটেছে তা হলো আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি বিমান হামলা প্রতিহত করছিল। এরপর যা ঘটেছে, সেটি রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ছিল কি না, অথবা উভয় রকেটের ধ্বংসাবশেষের পতন হয়েছে কি না– তা বিস্ফোরণস্থলে তদন্ত করতে হবে। এই মুহূর্তে তা ঘটছে।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী পোল্যান্ডে বিস্ফোরণের জন্য দায়ী। ইচ্ছাকৃতভাবে পরিস্থিতির উত্তেজনা বৃদ্ধির জন্য পরিকল্পিতভাবে এই বিস্ফোরণের জন্য রাশিয়াকে দায়ী করা হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী