ইউক্রেন সীমান্তে জার্মান প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ১৯:৩০আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২৩:১৯

ন্যাটো মিত্র পোল্যান্ড ও জার্মানি অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লঞ্চার পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে মোতায়েনে সম্মত হয়েছে। সোমবার পোলিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, জার্মানি প্রস্তাব দেওয়ার পর তাতে সম্মত হয়েছে পোল্যান্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টুইটারে পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসচেক লিখেছেন, ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে প্যাট্রিয়ট লঞ্চার মোতায়েনে আগ্রহের কথা নিশ্চিত করেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী। কোন সংস্করণ মোতায়েন করা হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। একই ভাবে কত দ্রুত এগুলো সরবরাহ হবে এবং কত দিন লাগবে মোতায়েন করতে তা নির্দিষ্ট হয়নি।

রবিবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট বলেছেন, গত সপ্তাহে পোল্যান্ডে দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্র পতিত হওয়ার পর দেশটির আকাশসীমা সুরক্ষায় পোল্যান্ডকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রস্তাব দিয়েছে জার্মানি।

জার্মান সরকার ইতোমধ্যে বলেছে, পূর্বাঞ্চলীয় প্রতিবেশীকে আকাশ সুরক্ষার জন্য জার্মান ইউরোফাইটার্স দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

জার্মানভিত্তিক কোম্পানি রেথিওন-এর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে আক্রমণকারী ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী