ইউক্রেনে পুতিনের কর্মকাণ্ডকে ‘অসুস্থ’ বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ১৫:১৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৫:২৭

ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে ‘অসুস্থ’ কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি (পুতিন) যদি যুদ্ধ শেষ করতে চান তবে আলোচনায় বসতে প্রস্তুত আছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন বাইডেন। এ সময় ইউক্রেন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শেষ করার একটা যুক্তি সংগত উপায় আছে। তা হলো, পুতিনকে প্রথমেই ইউক্রেন থেকে রুশ বাহিনীকে সরিয়ে আনতে হবে। কিন্তু করবেন বলে মনে হচ্ছে না। ইউক্রেনের হাসপাতাল, শিশুকেন্দ্রসহ বিভিন্নস্থানে ক্রমাগত বোমা ফেলছে রাশিয়া। ইউক্রেনে অবিশ্বাস্য রকমের হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তিনি। সেখানে পুতিন যা করছেন, তা অসুস্থতা।

সংবাদ সম্মেলনে বাইডেন আরও বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করার জন্য তাৎক্ষণিক পরিকল্পনা নেই। তারপরও রুশ নেতার সঙ্গে কথা বলতে প্রস্তুত। যদি বাস্তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ থাকে যে তিনি যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন - কিন্তু তিনি তা করেননি এখনও।

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, যদি তা হয় তবে ফরাসি ও ন্যাটো বন্ধুদের সঙ্গে পরামর্শ করে পুতিনের সঙ্গে আলাপ করবেন। সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি