রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করা উচিত পশ্চিমাদের: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ২১:৫০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২১:৫৪

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় সম্মত হলে, রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ কীভাবে মোকাবিলা করা যায় তা বিবেচনা করা উচিত পশ্চিমাদের। এ কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফর করেন ম্যাক্রোঁ। তখন ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১-কে সাক্ষাৎকারে দেন তিনি। রেকর্ড করা সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপকে নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার স্থাপত্য গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন সবসময় বলে আসছেন ন্যাটো রাশিয়ার দরজার সামনে চলে আসছে। এতে মস্কোর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিষয়টি অবশ্যই আমাদের দেখতে হবে। এটি শান্তির অংশ হবে। এজন্য আমাদের প্রস্তুত করতে হবে আমরা কী করবো, কীভাবে আমাদের মিত্র ও সদস্য রাষ্ট্রগুলোকে রক্ষা করবো। সেইসঙ্গে রাশিয়া যেদিন আলোচনার টেবিলে ফিরে আসবে তার নিরাপত্তার গ্যারান্টি কীভাবে দেওয়া যায়।

তবে ইউক্রেনে হামলার কারণে পশ্চিমা অনেক নেতাই পুতিনের সঙ্গে আপাতত আলোচনায় বসতে চাচ্ছেন না। এ বিষয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান