ইতালির রোমে বন্দুকধারীর গুলিতে নিহত ৩ নারী

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২২, ১৯:৩৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৯:৩৭

ইতালির রোমের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বন্দুকধারীর গুলিতে অন্তত তিন নারী নিহত হয়েছে। ইতালির সংবাদমাধ্যম রবিবার জানিয়েছে, অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের একটি বৈঠকে এক ব্যক্তি বন্দুক বের করে গুলিবর্ষণ শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, গুলির পর বন্দুকধারী ৫৭ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ফিদেন জেলার একটি পানশালায় এই বৈঠক চলছিল।

এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারী কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, চিৎকার করে বলে ‘আমি তোমাদের সবাইকে হত্যা করব’। এরপর গুলিবর্ষণ শুরু করে।

গুলিবর্ষণে আরও চার ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর।

অপর এক প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহভাজন একটি স্থানীয় বাসিন্দা। অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের কমিটির সঙ্গে তার দীর্ঘ বিরোধ রয়েছে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের