বিশ্বকাপে জয় উদযাপন, ফ্রান্সে গাড়ির ধাক্কায় নিহত শিশু

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২২, ১৭:৫০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৮:৪০

কাতারে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে জয় উদযাপনের সময় ফ্রান্সে গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। বুধবার রাতে খেলা শেষ হওয়ার পর ফরাসি শহর মন্টপেলিয়েরে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ বছর বয়সী ছেলেটি একটি গাড়ির ধাক্কায় আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ফ্রান্সের তিন রঙে মোড়ানো একটি গাড়ি ঘিরে রেখেছেন মানুষেরা। তাদের হাতে দেশটির জাতীয় পতাকা রয়েছে।

এসময় আতঙ্কে গাড়িচালক গতি বাড়িয়ে দেন। সামনে ছিল দুই কিশোর। তখন ১৪ বছরের ছেলেকে গাড়িটি আঘাত করে। পরে ছেলেটির হৃৎপিণ্ড অচল হয়ে যায়।

স্থানীয় ফরাসি এমপি নাথালি ওজিওল নিহত ছেলের পরিবারের প্রতি শোক জানিয়ে বলেছেন, একটি ক্রীড়া অনুষ্ঠান এমন দুঃখজনক ঘটনায় শেষ হওয়াটা অপরিসীম দুঃখের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গাড়িটি দুর্ঘটনাস্থল থেকে খুব বেশি দূরে নয় এমন স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ চালককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

ফ্রান্স-মরক্কো খেলা চলাকালে ফরাসি ও মরক্কান সমর্থকদের মধ্যে শহরটিতে উত্তেজনা দেখা দেয়। শহরের প্রাণকেন্দ্রে ফ্লেয়ার ছোড়া হয়। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ফ্রান্সে ১৫ লাখের মতো মরক্কান কমিউনিটির মানুষের বসবাস রয়েছে। তবে ফ্রান্সের বেশিরভাগ শহরে জয় উদযাপন ছিল শান্তিপূর্ণ। তবে লিয়নে ডানপন্থি তরুণদের সমাবেশে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

রাতে ফ্রান্সজুড়ে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। সারা দেশে ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী