রুশ হামলাকে ‘কাপুরুষোচিত’ বললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ১৫:৪৯আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৫:৪৯

ইউক্রেনে নতুন বছরের প্রথম দিন চালানো রুশ হামলাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। টুইটারে দেওয়া পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ব্রিজেট ব্রিঙ্ক বলেন, নতুন বছরের প্রত্যুষে ঠাণ্ডা মথায় ইউক্রেনে কাপুরুষোচিত হামলা চালিয়েছে রাশিয়া। কিন্তু পুতিন এখনও বুঝতে পারছেন না যে, ইউক্রেনীয়রা লোহার মতো শক্তিশালী।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নতুন বছরের প্রথম নিয়মিত ভাষণে তিনি বলেছেন, ‘আপনাদের নেতা দেখাতে চান যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সামরিক বাহিনী তার পেছনে রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি লুকিয়ে আছেন। পুতিন তার সামরিক বাহিনী, ক্ষেপণাস্ত্র, বাসস্থান এবং প্রাসাদের দেয়ালের আড়ালে লুকিয়ে রয়েছেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, পুতিন আপনার পেছনে লুকিয়ে আছেন। আপনাদের দেশ ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছেন।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের