পাইলটের চোখে লেজার রশ্মি, বিমানের জরুরি অবতরণ

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৩

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল ভার্জিন আটলান্টিকের একটি বিমান। কিন্তু উড্ডয়নের সময়ে একজন পাইলটের চোখে লেজার বিমের রশ্মি অনুভূত হয়। এর ফলে চোখে যন্ত্রণার কারণে বিমানটি অবতরণ করতে বাধ্য হন পাইলট।

ভার্জিন আটলান্টিকের তরফে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই লেজারের উৎস শনাক্ত করতে তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করে যাবেন।

ভার্জিন আটলান্টিকের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রু এবং যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ফ্লাইটে যারা ছিলেন তাদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। যত দ্রুত সম্ভব তারা আমাদের ফ্লাইটে ভ্রমণের ব্যবস্থা করা হবে।

পাইলটের চোখে লেজার রশ্মি, বিমানের জরুরি অবতরণ

ফ্লাইটটির দুজন যাত্রী জানান, বিমানটি মাত্র কয়েক কিলোমিটার গিয়েছিল। তখন ক্যাপ্টেন ঘোষণা দিলেন বিমান ফেরত যাচ্ছে।

বিমানটিতে ২৫২ জন যাত্রী এবং ১৫ জন ক্রু ছিলেন।

একজন ক্রু এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, বিমানটি উড্ডয়নের পর ওই লেজার লাইটের কারণে একজন পাইলট অসুস্থ হয়ে পড়েন। ফ্লাইট রেডিও’র রেকর্ডিং থেকে এ তথ্য জানা গেছে।

বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। ব্রিটেনের বিমানবন্দরে প্রতিবছর এ ধরনের কয়েকশ ঘটনা ঘটে।

পুলিশের একজন মুখপাত্র বলেন, হিথ্রো থেকে ছেড়ে যাওয়া একটি বাণিজ্যিক বিমানের দিকে লেজার লাইট তাক করে রাখা হয়েছে, এ খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

চলতি মাসের গোড়ার দিকে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে একটি যাত্রীবাহী বিমানের ককপিটের দিকে একটি সবুজ লেজার লাইট তাক করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সূত্র: বিবিসি।

/এমপি/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান