সামরিক বাজেট বিপুল পরিমাণে বাড়ানোর ঘোষণা ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৩, ২১:৫০আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২১:৫০

ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় সামরিক বাজেট বিপুল পরিমাণে বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত সেনাবাহিনীর জন্য ৪০০ বিলিয়ন ইউরো (৪৩৩ বিলিয়ন ডলার) বরাদ্দ করা হবে। এটি আগের বাজেটের চেয়ে ঢের বেশি।

তিনি বলেন, ২০১৯ থেকে ২০২৫ সালের প্রতিরক্ষা বরাদ্দের উদ্দেশ্য ছিল আগের দশকগুলোতে এ খাতে দীর্ঘমেয়াদী কম বিনিয়োগের ক্ষতি পুষিয়ে নিয়ে সক্ষমতা অর্জন করা। তবে ২০২৪ থেকে ২০৩০ সালের পরিকল্পনার বাস্তবতা ভিন্ন। এখন জোরালো সংঘাতের আশঙ্কা মথায় রেখে কর্মসূচি নিতে হবে, যা ইউক্রেনে রুশ আগ্রাসনের পর আরও জরুরি হয়ে পড়েছে।

/এমপি/
সম্পর্কিত
উপচে পড়ছে নতুন হ্রদ, নেপালে ফের বড় প্লাবনের হুঁশিয়ারি চীনের
নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে বাড়ছে প্রাণহানি, মৃত ৩৫৯
হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?
সর্বশেষ খবর
অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত
অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
শুটার মোবারকসহ চার জন ৮ দিনের রিমান্ডে
শুটার মোবারকসহ চার জন ৮ দিনের রিমান্ডে
স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে সংসদীয় ফ্যাসিবাদ বললেন বিরোধীদলীয় নেতা 
স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে সংসদীয় ফ্যাসিবাদ বললেন বিরোধীদলীয় নেতা 
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন