সামরিক বাহিনীতে রেকর্ড পরিমাণ নিয়োগ পোল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ১০:৫৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৪৬

ইউক্রেনে রুশ আগ্রাসনের বাস্তবতায় নিজ দেশের সামরিক বাহিনীর দিকে বাড়তি মনোযোগ দিয়েছে পোল্যান্ড। গত বছর সশস্ত্র বাহিনীতে রেকর্ড সংখ্যক ১৩ হাজার ৭৪২ জন নতুন পেশাদার সদস্য নিয়োগ দিয়েছে দেশটি। পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয় দেশটি। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গণে কিয়েভকে জোরালো সমর্থন দেয় ওয়ারশ। ইউক্রেনকে উন্নতপ্রযুক্তির ট্যাংক ও অন্যান্য সামরিক সরঞ্জাম সহায়তায় জোট গঠনেরও ঘোষণা দিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি।

তিনি বলেছেন, ইউক্রেনের জন্য ভারী অস্ত্র পাঠানোর বিষয়টি ভালোর দিকে যাচ্ছিলো। কিন্তু এমন সময় সন্দেহ তৈরি করে জার্মানি। এদিকে শত্রু (রাশিয়া) পূর্বদিকে অবস্থান করছে। কিন্তু আমরা এমন সময়ে আলোচনা করে শুধু সময়ই অপচয় করেছি।

তিনি বলেন, ইউক্রেনকে আধুনিক সরঞ্জাম, আধুনিক ট্যাংক সহায়তা পাঠাতে কয়েকটি দেশ নিয়ে একটি ছোট জোট তৈরি করবো। আমরা নিষ্ক্রিয়ভাবে এই রক্তপাত প্রত্যক্ষ করতে পারি না।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী