ন্যাটোতে ঢুকতে ইউক্রেনকে স্টলটেনবার্গের শর্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৯

আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদান করার আগে ইউক্রেনকে অবশ্যই সার্বভৌম, স্বাধীন রাষ্ট্র হিসেবে জয়ী হতে হবে বলে মন্তব্য করেছেন জোটের সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শনিবার (১৮ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, ‘কিয়েভ ইতোমধ্যে নিজেকে পশ্চিমা ব্লকের ডি-ফ্যাক্টো সদস্য হিসেবে বিবেচনা করছে। আসলে ইউক্রেনের সদস্যপদ নিয়ে ন্যাটোর অবস্থান অপরিবর্তিত। আমরা ২০০৮ সালে সম্মত হয়েছিলাম যে ইউক্রেন জোটের সদস্য হবে। এটি এখনও আমাদের অবস্থান।’

ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেন নিজেকে সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে হবে উল্লেখ করে ন্যাটোপ্রধান আরও বলেন, ‘ইউক্রেন সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র না হলে, ভবিষ্যতে ন্যাটো এবং ইউক্রেনের মধ্যে কোনও ধরনের সম্পর্কের বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে না। ইউক্রেনের বর্তমান সংঘাতের সমাধান হলে, এই আলোচনা হবে।’

ন্যাটো দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছে যে সব সম্ভাব্য সদস্যদের জোটে যোগদানের আগে আন্তর্জাতিক, আঞ্চলিক বা জাতিগত বিরোধের শান্তিপূর্ণ সমাধান করতে হবে।

ইউক্রেনীয় সেনাদের এখন একাধিক ন্যাটো দেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ব্লকের সদস্যরা কিয়েভকে অস্ত্রও সরবরাহ করছে।

চলতি মাসের শুরুতে স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেছিলেন, ন্যাটো দেশগুলো ইতোমধ্যে ইউক্রেনে প্রায় ১২০ বিলিয়ন ডলারের সামরিক ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে। এ সমর্থন অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলে ন্যাটো প্রধান শনিবার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: আরটি

/এসপি/আরআইজে/
সম্পর্কিত
কোনও কর্মী নেই, তবু বছরে আয় কোটি ডলার: চমকে দিচ্ছেন উদ্যোক্তারা
টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু, সায়ানাইড বিষক্রিয়ার শঙ্কা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
সর্বশেষ খবর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান
চলন্ত গাড়িতে মোবাইল দেখলেও কমবে বমি ভাব! কীভাবে চালু করবেন এই ফিচার
চলন্ত গাড়িতে মোবাইল দেখলেও কমবে বমি ভাব! কীভাবে চালু করবেন এই ফিচার
ক্যারিয়ারে ‘ফিডব্যাক’ নেওয়ার অভ্যাস কেন জরুরি
ক্যারিয়ারে ‘ফিডব্যাক’ নেওয়ার অভ্যাস কেন জরুরি
জলের রাজ্যে হারিয়ে যেতে চান? জেনে নিন হাওর ভ্রমণের আদর্শ সময়
জলের রাজ্যে হারিয়ে যেতে চান? জেনে নিন হাওর ভ্রমণের আদর্শ সময়
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড