ন্যাটোতে যোগদান

আবারও তুরস্কের সঙ্গে আলোচনায় বসছে সুইডেন ও ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৯

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের ইস্যুতে তুরস্কের সঙ্গে সুইডেন ও ফিনল্যান্ডের আলোচনা মার্চ মাসে শুরু হতে যাচ্ছে। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ৯ মার্চ ত্রিদেশীয় এই আলোচনা পুনরায় শুরু হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত বছর স্বাক্ষরিত সমঝোতার উল্লেখিত তুরস্কের শর্তগুলো এখনও পূরণ করেনি সুইডেন।

জানুয়ারি মাসে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটের সদস্য হওয়া নিয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা স্থগিত করে তুরস্ক। ওই সময় সুইডিশ রাজধানী স্টকহোমে ডানপন্থী রাজনীতিকরা পবিত্র কোরআন পুড়ানোর ঘটনায় এই পদক্ষেপ নেয় আঙ্কারা।

তুর্কি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কাভুসোগলু বলেন, ৯ মার্চের বৈঠকে আমার সহকর্মীরা উপস্থিত থাকবেন। বৈঠকটি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে।

ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর গত বছর ন্যাটো জোটে যোগদানের আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। কিন্তু এক্ষেত্রে তুরস্কের অপ্রত্যাশিত বিরোধিতার মুখে পড়েছে সুইডেন।

তুরস্কের অভিযোগ, স্টকহোম তুরস্কে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।

/এএ/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি