মাঝ আকাশে ইতালির দুটি সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ২ পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৩, ২২:৪৯আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২২:৪৯
video

মাঝ আকাশে ইতালির বিমানবাহিনীর দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উড়োজাহাজ দুটির দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ কথা বলেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, মঙ্গলবার রোমের উত্তর-পশ্চিমে প্রশিক্ষণ মহড়ায় মাঝ আকাশে সংঘর্ষের দুই উড়োজাহাজের পাইলট নিহত হয়েছেন।

বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পাইলট ইউ-২০৮ প্রশিক্ষণ উড়োজাহাজে এবং তারা একটি প্রশিক্ষণ মিশনে ছিলেন।

তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

জর্জিয়া মেলোনি বলেছেন, প্রশিক্ষণের সময় গুইদোনিয়ার কাছে দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই পাইলটের মৃত্যুতে আমরা মর্মাহত।

নিহত পাইলটদের পরিবার ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।

ইউ-২০৮ হালকা, এক ইঞ্চিনের উড়োজাহাজ। এগুলো পাইলটসহ চারজন যাত্রী বহন করতে পারে। এই উড়োজাহাজের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী