‘কানে নুডলস’ ঝুলিয়ে পুতিনের বক্তব্য শোনায় জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১৬:১২আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৬:৪০

কানে নুডলস ঝুলিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য শুনে সেই ভিডিও প্রকাশ করায় মোটা অংকের জরিমানা গুনতে হয়েছে এক রুশ রাজনীতিবিদকে। বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রায় দুই হাজার ডলার জরিমানা করা হয়েছে তাকে।

রুশ মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠীর (ওভিডি ইনফো) বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সেই রাজনৈতিক ব্যক্তির নাম মিখাইল আবদালকিন। কানে নুডলস ঝুলিয়ে ভ্লাদিমির পুতিনের বক্তব্য শোনার একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন তিনি। রুশ প্রবাদ অনুযায়ী, কারও কানে নুডুলস ঝুলানোর অর্থ হলো তার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

এমন ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া গত ২১ ফেব্রুয়ারির বক্তব্যের প্রতি বিদ্রুপের মাধ্যমে অবিশ্বাস প্রকাশ করেছেন মিখাইল। ইউক্রেন আগ্রাসনের এক বছর পূর্তির আগে ওই বক্তব্য দেন পুতিন।

চলতি মাসে সামরিক বাহিনী অথবা যুদ্ধে অংশ নেওয়া কোনও সংস্থার অবমাননা বা ভুয়া তথ্য প্রচারের বিষয়ে আইন আরও কঠিন করেছে রুশ পার্লামেন্ট। শাস্তি হিসেবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা নির্ধারণ করা হয়েছে।

/এটি/এলকে/
সম্পর্কিত
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি