৭ শতাধিক অভিবাসীকে উদ্ধার করলো ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১৮:৩৭আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৮:৩৭

ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে দুটি পৃথক অভিযানে প্রায় ৭৫০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। তিউনিসিয়া থেকে সাগর পাড়ি ইতালি পৌঁছার চেষ্টার সময়অন্তত ৫ জন নিহত ও ৩৩ জন নিখোঁজের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে এই অভিবাসীদের উদ্ধার করা হলো। শুক্রবার (২৪ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কোস্ট গার্ড বলেছে, ক্যালাব্রিয়া অঞ্চলে তীর থেকে প্রায় ১৬৭ কিলোমিটার দূরে এক মাছ ধরার নৌকা থেকে ২৯৫ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া সিসিলির দক্ষিণাঞ্চলে সিরাকুজের উপকূলে আরেকটি মাছ ধরার নৌকা থেকে প্রায় ৪৫০জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় নৌকাটি সাগরে চলাচলের জন্য প্রায় অনুপযুক্ত ছিল। উদ্ধার অভিযানে তিনটি কার্গো জাহাজ এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স-এর একটি টহল বোট অংশগ্রহণ করে।

২৬ ফেব্রুয়ারি ক্যালাব্রিয়া অঞ্চলে অন্তত ৮৮ জন নিহত ও দশ জনের বেশি নিখোঁজ হওয়ার পর ভূমধ্যসাগরে ইতালির উদ্ধার অভিযান নজরদারিতে রয়েছে।  

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি