চীনের কথা অবশ্যই আমাদের শুনতে হবে: স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ২২:৩৬আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২২:৩৬

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি উপায় খুঁজে বের করার জন্য বিশ্বের উচিত চীনের কথা শোনা। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন। আগামী সপ্তাহে বেইজিং সফরের আগে তিনি এই মন্তব্য করলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন, চীন একটি বৈশ্বিক ফ্যাক্টর। এই যুদ্ধ অবসানে এবং ইউক্রেন যাতে তাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে পারে সেজন্য আমাদের অবশ্যই চীনের কথা শুনতে হবে।

৩১ মার্চ চীন সফরে যাবেন সানচেজ। বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সম্প্রতি তিন দিনের মস্কো সফর শেষ করেছেন চীনা প্রেসিডেন্ট।

স্পেন ও চীনা নেতার বৈঠকে ইউক্রেনে চলমান সংঘাত গুরুত্ব পাবে বলে ধারণা করা হবে। চলমান যুদ্ধে চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। যুদ্ধ অবসানে শান্তির জন্য আলোচনার ১২ দফা প্রস্তাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেইজিং।

সানচেজ প্রকাশ্যে ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি প্রস্তাবকে সমর্থন করেছেন। ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপকে ইউক্রেনের হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন জেলেনস্কি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী