পশ্চিমের সহায়তা না পেলে যুদ্ধ নয়: ভলোদিমির জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৩, ১৮:১৩আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৯:১৪

পশ্চিমা মিত্রদের কাছ থেকে কামান ও গোলাবারুদসহ সামরিক সহায়তা না পেলে ইউক্রেনীয় সেনাদের যুদ্ধক্ষেত্রে পাঠাতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাল্টা আক্রমণের জন্য মিত্র দেশগুলোর কাছে আবারও ট্যাংক, কামান ও গোলাবারুদসহ সামরিক সহায়তা চেয়েছেন তিনি।

পশ্চিমা মিত্ররা সামরিক সহযোগিতা না পাঠালে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করা সম্ভব হবে না সাফ জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অংশের অবস্থা ভালো নয়। মিত্র দেশগুলোর কাছ থেকে গোলাবারুদ পাওয়ার অপেক্ষায় আছি।’  

এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনি বলছেন ভিন্ন কথা। শনিবার (২৫ মার্চ) তিনি বলেন, ‘ইউক্রেনের জন্য বাখমুতের পরিস্থিতি এতদিন কঠিন থাকলেও, সেনাদের পাল্টা আক্রমণে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি আমাদের পক্ষে আসছে।’

পাল্টা আক্রমণের বিষয়ে জিজ্ঞেস করা হলে জেলেনস্কি বলেন, ‘আমরা এখনও শুরু করতে পারছি না। কামান, ট্যাঙ্ক ও গোলাবারুদ ছাড়া আমাদের সেনাদের যুদ্ধের ময়দানে ঠেলে দিতে পারি না।’

বিশ্লেষকরা বলছেন, রুশ প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলতে ইউক্রেনীয় সামরিক বাহিনী পাল্টা আক্রমণের কথা বলছে। এ ক্ষেত্রে কিয়েভ চায় রুশ বাহিনী নির্দিষ্ট করে ইউক্রেনীয় কোনও এলাকা দখল না করে যুদ্ধক্ষেত্রে পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিক। অবশ্য কিছু কিছু বিশ্লেষকের মতে শীঘ্রই পাল্টা আক্রমণে যাবে কিয়েভ।

ইউক্রেনীয় উপপ্রতিরক্ষামন্ত্রী হাননা মালিয়ার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘সামরিক পরিকল্পনা সম্পর্কে জানানোর অধিকার রয়েছে শুধু প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ কমান্ডারের। বাকিরা শুধু তাদের উক্তি তুলে ধরতে পারেন।’

তিনি বলেন, ‘এ বিষয়ে বিশ্লেষকদের লেখালেখি বন্ধ করা উচিত । আমাদের সামরিক পরিকল্পনা সম্পর্কে প্রকাশ্যে আলোচনা করা বন্ধ করুন।’ সূত্র: বিবিসি

/এটি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী