রুশ গুপ্তচর সন্দেহে পোল্যান্ডে বিদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১৬:৩১আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৬:৩৩

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন বিদেশি নাগরিককে আটক করেছে পোল্যান্ড। সোমবার (২৭ মার্চ) দেশটির প্রসিকিউটররা জানিয়েছে, গত ২১ মার্চ ওই ব্যক্তিকে আটক করা হয়।

উত্তর পোলিশ শহর গডানস্কের প্রসিকিউটররা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, সন্দেহভাজন ব্যক্তি রুশ গোয়েন্দাদের জন্য তথ্য সংগ্রহের কাজ করছিল। অনেক তথ্য রাশিয়ার গোয়েন্দা সংস্থায় পাঠানো হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে পোল্যান্ড সরকার।

মস্কোর গৃপ্তচরবৃত্তির নেটওয়ার্ক ভেঙে দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পোলিশ সরকার। অভিযোগ প্রমাণ হলে পোল্যান্ডের আইন অনুযায়ী ১০ বছরের কারাদণ্ড হতে পারে তার।

গত বছরেও রাশিয়ার ৪৫ জন কূটনীতিককে সন্দেহভাজন গুপ্তচর হিসেবে শনাক্ত করেছিল পোল্যান্ডের গুপ্তচর প্রতিরোধ সংস্থা এবিডব্লিউ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা মিত্র দেশগুলো থেকে বেশ কয়েকজন গুপ্তচর আটক হয়েছে। যদিও মস্কো কোনটিরও দায় স্বীকার করেনি। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের