ইউক্রেনে ২টি অস্থায়ী গ্রাম নির্মাণ করবে ব্রিটেন ও পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ১৭:৫৯ আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৭:৫৯

ইউক্রেনের পশ্চিম ও মধ্যাঞ্চলে দুটি অস্থায়ী গ্রাম নির্মাণ করবে ব্রিটেন ও পোল্যান্ড। রাশিয়ার আক্রমণে ঘরবাড়ি হারানো ইউক্রেনীয়দের গ্রাম দুটিতে আশ্রয় দেওয়া হবে। মঙ্গলবার যুক্তরাজ্য এই ঘোষণা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সরকার এই প্রকল্পে ১ কোটি পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। দেশটি বলেছে, পশ্চিম ইউক্রেনের লভিভ এবং মধ্য ইউক্রেনের পলতাভায় এই দুটি গ্রাম গড়ে তোলা হবে। এগুলোতে সাত শতাধিক মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক বিবৃতিতে বলেছেন, গত বছর থেকে পুতিন (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) ইউক্রেনে বেসামরিকদের বাড়ি ও অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনীয়দের চড়ামূল্য দিতে হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাজ্য ও পোল্যান্ডের এই নতুন অংশীদারত্ব সংকটে থাকা মানুষদের আলো, উষ্ণতা ও আশ্রয়ে সহযোগিতা করবে।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন পরিবারে আশ্রয় নিয়েছেন ১ লাখ ১৮ হাজার ইউক্রেনীয় নাগরিক। তবে স্থায়ী আবাসন পেতে অনেকেই সংকটে রয়েছেন।

/এএ/
সম্পর্কিত
প্রয়োজনে ফের পূর্বপ্রস্তুতিমূলক হামলা, শত্রু দেশকে ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
হামের প্রাদুর্ভাবে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি
সর্বশেষ খবর
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি