যে কারণে রুশ পারমাণবিক অস্ত্র মোতায়েনে রাজি হলো বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ২০:৫৩আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২৩:১৭

জাতীয় নিরাপত্তার ওপর পশ্চিমা বিশ্বের নজিরবিহীন চাপে ঝুঁকি বাড়ার কারণে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে রাশিয়াকে নিজের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে বেলারুশ। মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। একই সঙ্গে দেশটির দাবি, বেলারুশে এসব পারমাণবিক অস্ত্র মোতায়েনের ফলে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে না। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন। এমন উদ্যোগের নিন্দা ও সমালোচনা করছে পশ্চিমা বিশ্ব।

মঙ্গলবার বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজের সুরক্ষা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে বাধ্য হয়েছে বেলারুশ। কারণ যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের পক্ষ থেকে নজিরবিহীন রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছে মিনস্ক।

পারমাণবিক অস্ত্রের প্রসারবিরোধী চুক্তির সঙ্গে এই অস্ত্র মোতায়েন সাংঘর্ষিক হবে না এবং এগুলোর নিয়ন্ত্রণ ও মোতায়েনে বেলারুশের কোনও নিয়ন্ত্রণ থাকবে না বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার মিত্র দেশ বলে পরিচিত বেলারুশ গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিজের ভূখণ্ড মস্কোকে ব্যবহারের সুযোগ দিয়েছে। দুই দেশ একাধিকবার সামরিক মহড়া চালিয়েছে এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করেছে।

ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায় রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণায় মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হচ্ছে।

১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় রয়েছে স্বৈরাচারী শাসক প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। রাজনৈতিক ভিন্নমতালম্বীদের ওপর দমন-পীড়নের অভিযোগে মিনস্কের ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব।

 

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি