বেলারুশে পুতিনের পরিকল্পনায় আমি উদ্বিগ্ন: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১০:০৯আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১০:১০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (২৮ মার্চ) সাংবাদিকদের বলেছেন, রাশিয়া তার মিত্র প্রতিবেশী বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনে যে পরিকল্পনা নিয়েছে, তাতে তিনি যথেষ্ট উদ্বিগ্ন।

গত ২৫ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন। এমন উদ্যোগের নিন্দা ও সমালোচনা করছে পশ্চিমা বিশ্ব।

জাতীয় নিরাপত্তার ওপর পশ্চিমা বিশ্বের নজিরবিহীন চাপে ঝুঁকি বাড়ার কারণে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে রাশিয়াকে নিজের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে বেলারুশ। গত মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। একই সঙ্গে দেশটির দাবি, বেলারুশে এসব পারমাণবিক অস্ত্র মোতায়েনের ফলে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে না।

এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তারা (রাশিয়া) এখনও এই পারমাণবিক অস্ত্র মোতায়েন করেনি। যদি আমি হেলিকপ্টারে থাকাকালীন কিছু না ঘটে। অবশ্যই এ বিষয়ে আমি উদ্বিগ্ন, এটি বিপজ্জনক।

গত বছরের ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আগে থেকেই বেলারুশে ব্যাপক আকারে যৌথ সামরিক মহড়ার সুযোগ পায় রাশিয়া। যুদ্ধের শুরু থেকে মস্কোকে কৌশলগতভাবে সহায়তা দিয়ে যাচ্ছে মিনস্ক। সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী