২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১১:১৭ আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৬:৪৯

বিভিন্ন ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফক্স নিউজে সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি দাবি করেন, ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই শেষ করতে পারেন। এর জন্য শান্তি আলোচনায় সভাপতিত্ব করবেন তিনি। কিন্তু এই যুদ্ধের সমাপ্তির মন্ত্র কী, তা উল্লেখ করেননি।

মার্কিন সংবাদমাধ্যমটিকে সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করে বলেন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যদি যুদ্ধ শেষ না হয়, তবে হোয়াইট হাউজে পুনরায় নির্বাচিত হলে একদিনের মধ্যে শান্তি ফিরেয়ে আনতে পারবেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আমার আলোচনা সহজ হবে। যদি এভাবে সমাধান না হয়, তবে আমি জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে এই সংকট ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করবো। খুব সহজ আলোচনা হবে। তবে তা কীভাবে এখনই বলতে চাই না। তাহলে কৌশলটি আমি আর কাজে লাগাতে পারবো না।

ফক্স নিউজকে আবারও বলেন, খুব সহজ একটি আলোচনার জায়গা রয়েছে। আমি একদিনে সমাধান করবো, তাদের মধ্যে শান্তিপ্রতিষ্ঠার মাধ্যমে।

কিন্তু আগামী দেড় বছরেও শান্তি আলোচনা শুরু হবে না সতর্ক করে বলেন, এটা লম্বা সময়। এই সময়ে যুদ্ধের পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ২০২০ সালে আমি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে এ পরিস্থিতি তৈরি হতো না।

পুতিন ইতোমধ্যে মিত্র বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন, তার অবস্থান থেকে সরে আসবেন না বলেও জানিয়ে দেন। রুশ প্রেসিডেন্টের এমন পরিকল্পনায় কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনসহ অন্যান্য পশ্চিমা নেতারা।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি তার সামরিক বাহিনীকে ইউক্রেনে যুদ্ধ শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। চলমান যুদ্ধে রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
নির্বাচনের আগে নেতানিয়াহুকে ট্রাম্পের ‘পূর্ণাঙ্গ সমর্থন’
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
‘চলুন ফ্রান্সে যাই, বিপ্লবে যোগ দিই’: সহিংস বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ঠাট্টা
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন