পুতিনের তুরস্ক সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ১৭:৫২আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৭:৫২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুরস্ক সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছিলেন, এপ্রিলে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানির নির্মিত একটি চুল্লি উদ্বোধনে তুরস্ক সফর করবেন পুতিন।

বৃহস্পতিবার পুতিনের তুরস্ক সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে পেসকভ না সূচক জবাব দিয়েছেন।

ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে পুতিনের সঙ্গে নিয়মিত ফোনালাপ করে যাচ্ছেন এরদোয়ান। চলতি বছরে ইতোমধ্যে দুই নেতা ছয়বার কথা বলেছেন। সর্বশেষ কথা বলেন শনিবার (২৫ মার্চ)।

গত বছর অক্টোবরে কাজাখস্তানের রাজধানী আস্তানায় দুই নেতা সর্বশেষ মুখোমুখি বৈঠকে মিলিত হয়েছিলেন। পুতিন সর্বশেষ তুরস্ক সফর করেন ২০২০ সালের শুরুতে।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের