ক্রিমিয়ায় ড্রোন হামলা করেছে কিয়েভ: রুশপন্থি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৩, ১৬:১৫আপডেট : ০৭ মে ২০২৩, ১৬:১৫

রুশ দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে এক রাতেই প্রায় ১০টি ড্রোন হামলা করেছে ইউক্রেন। এরমধ্যে ৩টি হামলা ছিল রাশিয়ার সেভাস্তোপোল বন্দরে। অবশ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেভাস্তোপোলের সব হামলাই প্রতিহত করেছে রাশিয়া। অঞ্চলটির রুশপন্থি কর্মকর্তা মিখাইল রাজভোজায়েভ রবিবার (৭ মে) এমন কথা জানান।

টেলিগ্রাম বার্তায় রাজভোজায়েভ বলেন, ‘এ ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি’।

ক্রিমিয়া উপদ্বীপের কোথাও তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউক্রেনের এই উপদ্বীপটি ২০১৪ সালে দখলে নেয় রাশিয়া।

রুশ আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংযুক্ত বাজা নামক এক টেলিগ্রাম চ্যানেলের বরাতে রয়টার্স জানায়, ক্রিমিয়ায় ধারাবাহিক হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।     

এদিকে ইউক্রেনীয় টেলিগ্রাম চ্যানেলগুলোর দাবি, রাশিয়ার সেভাস্তোপোল বন্দর ও সাকি অঞ্চলসহ আরও কিছু স্থানে বিস্ফোরণ হয়েছে। এসবের মধ্যে সাকি অঞ্চলে রাশিয়ার একটি বিমানঘাঁটিও রয়েছে।

এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

দুই সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা হচ্ছে। বিশেষ করে ক্রিমিয়া ও জ্বালানি কেন্দ্রগুলো এসব হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এগুলোর দায় স্বীকার না করলেও পাল্টা হামলার জন্য নিজেদের অনেকটাই প্রস্তুত বলে দাবি করেছে ইউক্রেন।

সূত্র: রয়টার্স
  
/এটি/এসপি/
সম্পর্কিত
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
সর্বশেষ খবর
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার