ঘুষের অভিযোগে গ্রেফতার ইউক্রেনের প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৩, ১৮:২৯আপডেট : ১৬ মে ২০২৩, ১৮:২৯

ইউক্রেনের সুপ্রিম কোর্টের প্রধান ও প্রধান বিচারপতি ভেসেভলোদ কেনিয়াজিয়েভকে গ্রেফতার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা সেরহি লেশচেঙ্কো টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনীয় দুর্নীতি দমন ব্যুরো এবং বিশেষায়িত দুর্নীতিবিরোধী প্রসিকিউটরের কার্যালয় তার বিরুদ্ধে ২৭ লাখ ডলার ঘুষ গ্রহণের প্রমাণ পেয়েছে।

ইউক্রেনীয় সুপ্রিম কোর্টের প্রেস সার্ভিস ফেসবুকে ঘোষণা দিয়েছে, প্রধান বিচারপতির ঘটনায় মঙ্গলবার এক বিশেষ অধিবেশন আয়োজন করা হবে।

২০২১ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কেনিয়াজিয়েভ। এর আগে তিনি বিচারপতি ও আদালতের সচিব হিসেবে কাজ করেছেন।

এর আগে সোমবার রয়টার্স জানিয়েছিল, দেশটির দুর্নীতি দমন সংস্থা সুপ্রিম কোর্টের বড় আকারের একটি দুর্নীতি তদন্ত করছে। তারা সোফায় ডলারের বান্ডিল স্তূপ করে রাখা একটি ছবিও প্রকাশ করেছে। সংস্থাটি সোমবার দুর্নীতিতে জড়িত হিসেবে কারও নাম প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধান বিচারপতিকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের শর্ত হিসেবে ইউক্রেনকে দুর্নীতি দমন করতে হবে। গত কয়েক বছর ধরে এই ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও টিআইবি সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১১৬তম স্থানে রয়েছে দেশটি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধারকৃত ডলার এসেছে ইউক্রেনীয় ধনকুবের কস্টিয়ান্টিন জেভাগোর কাছ থেকে। ডিসেম্বরে কিয়েভের অনুরোধে ফ্রান্সে তিনি গ্রেফতার হয়েছেন।

কস্টিয়ান্টিনের মামলার সঙ্গে জড়িত দেশটির সুপ্রিম কোর্টের ১৮ জন বিচারপতির বাস ভবনে তল্লাশি চালানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
সর্বশেষ খবর
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ফিফা আসিয়ান কাপ নিয়ে যা বললেন ইনফান্তিনো
ফিফা আসিয়ান কাপ নিয়ে যা বললেন ইনফান্তিনো
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়