সুইডেন উপকূলে সন্দেহভাজন ‘রুশ গুপ্তচর’ তিমি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৩, ১৯:৩৯আপডেট : ৩০ মে ২০২৩, ১৯:৩৯

সুইডেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে হুনেবোস্ট্র্যান্ডে একটি সন্দেহভাজন তিমি দেখা গেছে। তিমিটিকে রুশ নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর বলে সন্দেহ করছেন সামুদ্রিক জীববিজ্ঞানীরা। রবিবার (২৮ মে) সুইডেন উপকূলে দেখা গেছে তিমিটিকে।

বেলুগা প্রজাতির তিমিটিকে ২০১৯ সালে নরওয়ের উপকূলে দেখা গিয়েছিল। প্রায় ৩ বছর ধরে নরওয়ে উপকূলে থাকলেও হঠাৎ করেই গতি বাড়িয়ে সুইডেন উপকূলে পাড়ি জমায়।

ওয়ানহোয়েল সংস্থার সামুদ্রিক জীববিজ্ঞানী সেবাস্টিন স্ট্রান্ড বলেন, ‘হঠাৎ করে তিমিটির গতি বাড়ানোর কারণ সম্পর্কে আমরা অবগত নই। স্বাভাবিক পরিবেশ থেকে খুবই দ্রুত দূরে চলে এসেছে তিমিটি।’

তিমিটিকে যখন নরওয়ে উপকূলে পাওয়া যায়, তখন সেটির গলায় বাঁধা ফিতার সঙ্গে একটি অ্যাকশন ক্যামেরা লাগানো ছিল। পর্যবেক্ষণ করে দেখা গেছে সেটি রুশ নির্মিত ক্যামেরা। এ কারণেই এটিকে রাশিয়ার গুপ্তচর তিমি হিসেবে সন্দেহ করা হচ্ছে। এছাড়া মানুষের সংস্পর্শে প্রাণীটিরর অভ্যস্ততা লক্ষ্য করা গেছে।

তিমিটিকে নরওয়ের জনগণ ‘ভালদিমির’ নামকরণ করেছিলেন। আঞ্চলিক ভাষায় ‘ভাল’ অর্থ তিমি এবং বাকিটা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম অনুসারে রাখা হয়েছিল। তবে ফিতাসহ সেই ক্যামেরাটি তিমির থেকে সরিয়ে দেয় দেশটির মৎস্য অধিদফতর।

তবে অতিরিক্ত হরমোন নিঃসরণের কারণে সঙ্গী খুঁজতে তিমিটি এমন আচরণ করছে বলেও ধারণা করা হচ্ছে। তিমিটির বয়স ১৩-১৪ বছর এবং এ বয়সী বেলুগা তিমিদের হরমোন নিঃসরণের মাত্রা থাকে সবচেয়ে বেশি। সূত্র: দ্য গার্ডিয়ান

/এটি/এএ/
সম্পর্কিত
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার