টাইটানের যেসব অংশ খুঁজে পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৩, ১২:৫৮আপডেট : ২৪ জুন ২০২৩, ০১:১৮

কানাডার এক জাহাজ থেকে দূরনিয়ন্ত্রিত ডুবোযানের (আরওভি) মাধ্যমে টাইটানের ৫টি গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। বৃহস্পতিবারের (২২ জুন) এ খবর জানিয়েছে বিবিসি।

যেসব অংশ পাওয়া গেছে তার মধ্যে ছোট সাবমেরিনটির অবতরণ ফ্রেম, শঙ্কু আকৃতির পেছনের অংশ অন্যতম। বাকি টুকরোগুলো ডুবোযানটির বিভিন্ন অংশের বলে জানিয়েছে বিবিসি।

টাইটানিক ধ্বংসাবশেষ থেকে মাত্র ১ হাজার ৬০০ ফুট নিচে সমুদ্র তলদেশে এসব অংশের সন্ধান মিলেছে।

আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার (১৮ জুন) পাঁচ পর্যটকসহ হারিয়ে যায় সাবমেরিন ‘টাইটান’। যাত্রা শুরুর একঘণ্টা ৪৫ মিনিট পরই পানির ওপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সমুদ্র তলদেশে এটি বিস্ফোরিত হয়েছিল বলে ধারণা করছে মার্কিন কোস্ট গার্ড। কেননা, মূল জাহাজের সঙ্গে টাইটানের যোগাযোগ ছিন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের নিচে ‘অসঙ্গতিপূর্ণ শব্দ’ শনাক্ত হয়েছিল বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। সূত্র: বিবিসি

/এটি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম