গরমে ধুঁকছে ইতালি, তাপমাত্রা ছুঁতে পারে ৪৩ ডিগ্রি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৩, ১১:৫৯আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১২:২৯

তীব্র তাবদাহ পুড়ছে ইউরোপ। গরমে ত্রাহি অবস্থা ইতালির জনজীবন। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে হু হু করে। মঙ্গলবার কিছু অংশে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। স্পেন ও গ্রিসেও অস্বাভাবিক গরমে দাবানলের শঙ্কা রয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালে ইতালির সিসিলিয়ার ফ্লোরিডিয়া শহরে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এবার সেটির কাছাকাছি পৌঁছানোর শঙ্কা।

এ বছর তীব্র গরমের মুখোমুখি হওয়ার সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল ইতালীয়দের। এই গ্রীষ্মে বাসিন্দাদের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে হতে পারে। রোম, বোলোগনা এবং ফ্লোরেন্সসহ ১৬টি শহরের বাসিন্দাদের জন্য রের্ড অ্যালার্ট জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইতালিতে তীব্র গরমে হাঁপিয়ে ওঠেছেন অনেকে, ছবি: রয়টার্স

রাজধানী রোমে মঙ্গলবার তাপমাত্রা ছুতে পারে ৪৩ ডিগ্রিতে। যা ২০০৭ সালের আগস্টে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে দিতে পারে।

ইউরোপের পাশাপাশি এশিয়ার জাপানের মানুষজনও ধুঁকছে গরমে। রাজধানীর মধ্য টোকিওতে তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রিতে পৌঁছেছে। দুপুর নাগাদ টোকিওর উত্তরে কুমাগায়ায় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করে। বিকালে তা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী