সুদানে দুপক্ষের ভারী লড়াই, নিহত ১৬ জন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৩, ১২:২৭আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৩:১৩

গত এপ্রিলের মাঝামাঝিতে সুদানে শুরু হওয়া সংঘাত থামার কোনও ইঙ্গিত নেই। দেশটির সেনাবাহিনী ও র‍্যাপিট সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে তীব্র লড়াইয়ে প্রতিদিনই প্রাণ ঝরছে বেসামরিক মানুষের। এর মধ্যে দারফুর অঞ্চলে দুইপক্ষের লড়াইয়ে শনিবার (২২ জুলাই) আরও ১৬ জন নিহত হন।

দারফুরের স্থানীয় আইনজীবী ইউনিয়ন জানিয়েছে, দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানী নিয়ালা শহরে এই ঘটনাটি ঘটেছে। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, লড়াইয়ের কারণে একটি পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ ১৬ বেসামরিক নাগরিক নিহত হন। ওই পরিবারের আরও এক সদস্য আহত হয়েছেন।

পশ্চিম দারফুরেও বেসামরিকরা স্নাইপারদের হামলা থেকে বাদ যাচ্ছে না। ফলে সীমান্ত পেরিয়ে এল জেনিনাসহ চাদের দিকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ।

ক্ষমতার লড়াইয়ে গত ১৫ এপ্রিল রাজধানী খার্তুমে ভয়াবহ রকমের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। ট্যাংক, যুদ্ধবিমান নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। চলমান সংঘাতে এখন পর্যন্ত ৩ হাজার মানুষ নিহত হয়েছেন। এ অবস্থায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে।

সংকট নিরসনে সেনা ও আরএসএফের শীর্ষপর্যয়ের প্রতিনিধিরা কয়েক দফা শান্তি আলোচনায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু কোনও পক্ষই তা শেষ পর্যন্ত রক্ষা করেনি। ফলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম