কাদিরভের অসুস্থতার গুঞ্জন নিয়ে যা বললো ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩১

চেচেন নেতা রমজান কাদিরভ অসুস্থ বলে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে জানতে চাইলে তিনি বলেছেন, তার স্বাস্থ্য সম্পর্কে কোনও তথ্য তাদের কাছে নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার পেসকভ সাংবাদিকদের বলেছেন, এই বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। সাধারণত প্রেসিডেন্ট প্রশাসন কারও স্বাস্থ্যের সনদ দেয় না। ফলে এই বিষয়ে আপনাদের বলার মতো কিছু নেই।

সত্যতা নিশ্চিত না হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কাদিরভ কোমায়  রয়েছেন। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রবিবার অজ্ঞাত স্থানে ধারণ করা তার দুটি ভিডিও প্রকাশিত হয়েছে।

প্রথম  ভিডিওতে দেখা গেছে, হাঁটার সময় তিনি হাসছেন। দ্বিতীয়টিতে তিনি মানুষকে খেলার জন্য পরামর্শ দিচ্ছে। তাকে চেচেন ও রুশ ভাষায় কথা বলতে দেখা গেছে। এসব ভিডিও কখন ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার গোয়েন্দা সংস্থার এক মুখপাত্রকে উদ্ধৃত করে ইউক্রেনীয় একটি সংবাদমাধ্যম প্রথম কাদিরভ অসুস্থ বলে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে  তার অবস্থা  গুরুতর বলে উল্লেখ করা হয়েছে। সোমবার একই সংবাদমাধ্যমের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, তার কিডনি ট্রান্সপ্লান্ট ব্যর্থ হয়েছে।

কয়েক মাস ধরে কাদিরভ কিডনি জটিলতায় ভুগছেন বলে গুঞ্জনের পর যথেষ্ট প্রমাণের অভাব থাকলেও ইউক্রেনীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনেকের মনোযোগ কাড়ে।

ইউক্রেনে রুশ আক্রমণের কট্টর সমর্থক কাদিরভ। তার সেনারা রুশবাহিনীর হয়ে লড়াই করছে। সাবেক বিদ্রোহী সেনাপতি  ক্রেমলিন মিত্র। তিনি নিজেকে ভ্লাদিমির পুতিনের পদাতিক যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন।

২০০৭ সালে চেচনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ চেচনিয়ার শাসক তিনি। তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা ও বিরোধীদের নির্যাতনের অভিযোগ রয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের