ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন

দখলকৃত যে ৪ অঞ্চল পুনর্গঠনের প্রতিশ্রুতি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২০

রাশিয়া ইউক্রেনের খেরসন, জাপোরিজ্জিয়া, ডনেস্ক এবং লুহানস্ক অঞ্চলকে সংযুক্ত করে নেওয়ার এক বছর পূর্ণ হলো। দিনটিতে যুদ্ধবিধ্বস্ত চারটি অঞ্চলকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন থেকে রুশ প্রেসিডেন্ট পুতিন শনিবার এক ভিডিও বার্তায় বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক ভবন, সড়ক, জাদুঘর এবং স্মৃতিস্তম্ভ পুনঃনির্মাণ ও পুনর্গঠন করা হবে।’

পুতিন আরও বলেন, ‘আমাদের সামনে কঠিন পথ ও সমস্যাগুলো সমাধান করাটা চ্যালেঞ্জিং। আমাদের লক্ষ্য ঐতিহাসিক অঞ্চলগুলো পুনর্গঠন এবং আর্থ সামাজিক উন্নয়নে একটি মহান কাজ বাস্তবায়ন করা। অবশ্যই নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন করব আমরা।’

অঞ্চলটির জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, তাদের দৃঢ় মনোবল রাশিয়াকে আরও শক্তিশালী করে তুলেছে। আমরা এক মানুষ এবং একসঙ্গে সবকিছু কাটিয়ে উঠতে পারি।

গত বছর সেপ্টেম্বরের শেষ দিকে ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রিত চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অংশ হিসেবে ক্রেমলিনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঘোষণা দেন তিনি। অঞ্চলগুলোকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্তির পক্ষে রায় দিতে গণভোটেরও আয়োজন করে মস্কো। দেশটির দাবি, সেখানকার জনগণ অন্তর্ভুক্তির পক্ষেই রায় দিয়েছে। কিন্তু পশ্চিমারা মস্কো এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি এখন পর্যন্ত। 

যদিও হারানো এসব অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টায় রুশ বাহিনীর ওপর পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় সেনারা। বড় অগ্রগতি এখনও পর্যন্ত না এলেও ছোট ছোট সাফল্যের খবর পাওয়া যাচ্ছে। সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি