জন্মদিনের উপহারে গ্রেনেড, বিস্ফোরণে নিহত ইউক্রেনীয় সেনাপ্রধানের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৩, ২০:৩১আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ২০:৩১

জন্মদিনের উপহারের ভেতরে থাকা গ্রেনেডের বিস্ফোরণে নিহত হয়েছেন ইউক্রেনীয় সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা মেজর গেন্নাডি চাস্তিয়াকভ। ইউক্রেনীয় কর্মকর্তারা সোমবার এমন দাবি করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সোমবার টেলিগ্রামে জেনারেল জালুঝনি লিখেছেন, দুঃখজনক ঘটনায় আমার সহকারী ও ঘনিষ্ঠ বন্ধু মেজর গেন্নাডি চাস্তিয়াকভ নিহত হয়েছেন।

তিনি বলেছেন, চাস্তিয়াকভের পাওয়া উপহারগুলোর একটিতে থাকা অজ্ঞাত বিস্ফোরক বস্তুর বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে।

শুরুতে উপহারের ভেতরে রাখা বোমার বিস্ফোরণে চাস্তিয়াকভকে হত্যার করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ইগো ক্লিমেঙ্কো এক বিবৃতিতে বলেছেন, জন্মদিনের উপহারে পাওয়া গ্রেনেড ভর্তি একটি বাক্স চাস্তিয়াকভকে দেখায় তার ছেলে। প্রথমে তার ছেলে গ্রেনেডটি নিজের হাতে নেয় এবং রিং ঘোরাতে শুরু করে। ওই সময় চাস্তিয়াকভ ছেলের হাত গ্রেনেড দূরে সরান এবং রিং খুলে ফেলেন। এতে দুর্ভাগ্যজনক বিস্ফোরণ ঘটে।

তিনি আরও বলেছেন, এক সেনা সদস্য এই উপহার দিয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। একই ধরনের আরও দুটি গ্রেনেড জব্দ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

ইউক্রেনীয় পুলিশ জানিয়েছে, নিহত চাস্তিয়াকভের ১৩ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছে।  

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি